রাকিবের আবেগঘন পোস্টের পর যা বললেন মাহি

রাকিবের আবেগঘন পোস্টের পর যা বললেন মাহি

নিউজ ডেস্ক:


বিচ্ছেদের পথে হাটছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেল ১৬ ফেব্রুয়ারি নায়িকা নিজেই এমন ঘোষণা দেন ফেসবুকে। সঙ্গে এও জানান, ছেলে ফারিশকে নিয়ে বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন তিনি।

মাহির এমন ঘোষণার পর বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হন স্বামী রাকিব সরকার। তার কথা এমন- ‘আমি আসলে এ সময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিই। আমিও একটা ভিডিও করে সব কিছু বলব। আমি এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি একটু সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি। তার ভিডিও আপনারা দেখেছেন। আপনারা সবই শুনেছেন। নতুন করে আর কিছু বলতে চাইছি না। সময় নিই, তারপর বলব।’

এদিকে, গেল শুক্রবার রাতে ছেলে ফারিশের সঙ্গে বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন রাকিব। ছবিতে দেখা যায়, ছেলের সঙ্গে খেলায় ব্যস্ত রাকিব। এর ক’দিন আগেও মাহি ও ছেলের সঙ্গে একটি ছবি পাস্ট করেন তিনি। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তোমাতেই ডুবে থাকি।’ সঙ্গে যোগ করেন ভালোবাসার ইমোজিও।

অন্যদিকে বিচ্ছেদের ঘোষণার ছয় দিনের মাথায় মাহি ফেসবুকে জানিয়েছেন, একাকিত্বের কথা। লিখেছেন, ‘একা একা লাগে।’

আজ শনিবারও একটি রিল শেয়ার করে মাহি লিখেছেন, ‘তবু আমি বিশ্বাস করি তোমার অস্তিত্ব আছে।’ জুড়ে দেন ভালোবাসার ইমোজিও।

বিচ্ছেদ ঘোষণার পরও রাকিব-মাহির আবেগঘন পাল্টাপাল্টি স্ট্যাটাস ঘিরে চলছে নানা গুঞ্জন। তবে কি মাহি স্বামী রাকিব সরকারকে মিস করছেন? তারা কি আবারও এক হচ্ছেন! এমন হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme