যুদ্ধের দুই বছর পূর্তিতে যে বার্তা দিলেন জেলেনস্কি

যুদ্ধের দুই বছর পূর্তিতে যে বার্তা দিলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক:


তৃতীয় বছরে গড়ালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের দুই বছর পূর্তির দিন শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা এ যুদ্ধে জিতবো।’ খবর এএফপির।

কিয়েভের গোস্টোমেল বিমানবন্দরে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন,

আমাদের জীবনের ৭৩০ দিন ধরে আমরা যুদ্ধ করছি। আমরা এ যুদ্ধে জিতবো। সেদিন হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন। জেলেনস্কি আরও বলেন, যেকোন স্বাভাবিক মানুষ চাইবে যুদ্ধের শেষ হোক। কিন্তু আমরা কেউই ইউক্রেনকে শেষ হতে দেব না। যুদ্ধ শেষ হবে আমাদের শর্তে। শান্তির সঙ্গে।

জেলেনস্কি যখন এ ভাষণ দেন তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু ও  ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়ন। ইউক্রেনের প্রতি সমর্থন জানাতেই শনিবার কিয়েভ সফরে যান এসব পশ্চিমা নেতা।

জেলেনস্কি অনুষ্ঠানে সেনাদের হাতে পদক ‍তুলে দেন এবং পশ্চিমা নেতাদের আলিঙ্গন করেন। 
গত বছরের এদিনে এই গেস্টোমেল বিমানবন্দরেই প্রথম হামলা করে রুশ সেনারা। যুদ্ধের দুই বছর পর সেখানে দাঁড়িয়ে জেলেনস্কি বলেন,দুই বছর আগে এখানেই আগ্নেয়াস্ত্র হাতে শত্রু বাহিনী অবতরণ করেছিল। আর দুই বছর পরে আমরা এখানে আমাদের বন্ধু এবং অংশীদারদের সাথে দেখা করছি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme