নিউজ ডেস্ক:
চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরে বড় উত্থান ঘটেছে। ইতোমধ্যে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। ফলে আগামী জুনে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। পরিপ্রেক্ষিতে মার্কিন মুদ্রা ডলারের মান কমেছে। সঙ্গত কারণে বুলিয়ন বাজারের উজ্জ্বলতা বেড়েছে।
আগের দিন (বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি) আউন্সপ্রতি স্বর্ণের দাম নিষ্পত্তি হয়েছিল ২০৪৬ ডলার ২৯ সেন্টে। অর্থাৎ ১ দিনের ব্যবধানে আউন্সে দর ঊর্ধ্বগামী হয়েছে প্রায় ৪০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৫০০ টাকা। এ নিয়ে টানা ২ সপ্তাহ বেঞ্চমার্কটির দর বাড়লো।
Leave a Reply