শিল্পী সমিতির নির্বাচন করবেন মাহি

শিল্পী সমিতির নির্বাচন করবেন মাহি

নিউজ ডেস্ক:


গেল জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে নির্বাচনে জয়ের মুখ দেখেননি এই অভিনেত্রী।

তবে মাহি নির্বাচন থেকে পিছু হটবেন না! আবারও নির্বাচনে অংশ নেবেন তিনি। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে নায়িকার ঘনিষ্ঠ একাধিক সূত্র।

জানা গেছে, মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করবেন মাহি।

এদিকে, আগামী ১৯ এপ্রিল এফডিসিতে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্প্রতি সেই তারিখে পেছানো হয়েছে। নির্বাচনের নতুন তারিখ ২৭ এপ্রিল। সিনেমার শিল্পীরা এখন ব্যস্ত প্যানেল গঠন নিয়ে। ইতিমধ্যেই প্যানেল গঠনের প্রায় কাজ শেষ করেছেন দুই খলতারকা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগররা।

অন্য একটি প্যানেল থেকে নির্বাচনে আসবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে এবার তার প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চন থাকছেন না তার সঙ্গে। তাই প্যানেলের সাধারণ সম্পাদক নিপুণ এখন হন্যে হয়ে খুঁজছেন নতুন সভাপতি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme