নিপুণের পাশ থেকে একে একে সবাই সরে যাচ্ছেন!

নিপুণের পাশ থেকে একে একে সবাই সরে যাচ্ছেন!

এবারে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না ইলিয়াস কাঞ্চন। এ কথা স্ববারই জানা। সাইমন সাদিক পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এবার জানা গেল নানা শাহ, শাহনূর ও ডিএ তায়েব নিপুণের প্যানেল থেকে অংশ নেবেন না। চিত্রনায়ক নিরব এই কমিটিতে ছিলেন। কিন্তু এবার নির্বাচনে অংশ নেওয়ার টাইম নেই তার। তাহলে নিপুণ কাকে নিয়ে নির্বাচন করবেন?

নিপুণের প্যানেলের সাংগঠনিক সম্পাদক হয়েও শাহনূর দায়িত্বের বাইরে ছিলেন। তিনি দায়িত্ব পালন করতে পারেননি কিংবা তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। তার কাজ অন্যজন করেছেন। এমনই অভিযোগ শোনা যায়।

নিপুণকে ছেড়ে যাওয়ার কারণ হিসেবে চিত্রনায়িকা শাহনূর বলেন, এই প্যানেলে থাকছি না, তার কারণ অনেক কিছুই জানতে পারতাম না। আমার অগোচরে সবকিছু হতো। শুধু কোনো মিটিং হলে জানতে পারতাম। তারা কোথাও গেলে জানতে পারতাম না। এসব কারণে এই প্যানেলে এবার থাকার কোনো ইচ্ছা নেই আমার।

বর্ষীয়ান অভিনেতা নানা শাহ বলেন, নির্বাচনের পর নিপুণ আমাদের কোনো কথা রাখেননি। তার প্যানেলে গিয়ে ভুল করেছিলাম। আমি এবং ডি এ তায়েব তার সঙ্গে নির্বাচন করেছিলাম। ভালো কিছু কাজের আশা করেই তাদের সঙ্গে নির্বাচন করেছিলাম।

নানা শাহ বলেন, ‘আগেরবার আমি ও ডি এ তায়েব নিপুণের সঙ্গে নির্বাচন করেছিলাম। ভালো কিছু কাজের আশা করেই তাদের সঙ্গে নির্বাচন করেছিলাম। তারা কথা দিয়েছিল সিনেমা নির্মাণ করবে। একটি কথা মনে রাখবেন, শিল্পী সমিতি সিনেমা নির্মাণ করতে পারে না। কিন্তু নিপুণ কথা দিয়েছিল ৬টি সিনেমা নির্মাণ করবে। আমি তার কথা অনুযায়ী এগিয়ে ছিলাম। দুটি সিনেমায় এন্ট্রি করেছিলাম। কিন্তু তারা আমার পাশে কেউ আসেনি। আমরা শিল্পীরা সম্মান ও ভালোবাসা চাই। এটা যখন আমরা হারিয়ে ফেলি তখন খুব কষ্ট পাই। সবচেয়ে দুঃখজনক হচ্ছে— আমাদের অনেক শিল্পী এখন বেকার। তাদের জন্য শিল্পী সমিতি দুই বছরে কি করতে পেরেছে? দুই বছরে শিল্পী সমিতির সফলতা দেখছি না।’

এদিকে নিপুণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বানাতে অনন্ত জলিলের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অনন্ত ফিরিয়ে দিয়েছেন প্রস্তাব। আরো অনেককেই চেয়েছেন কিন্তু পাশে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, মিশা ও জায়েদ খান প্যানেল এবার বেশ জমজমাট। এফডিসিতে মাসব্যাপী ইফতার পার্টিও চলছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৯ এপ্রিল। সেটা পিছিয়ে ২৭ এপ্রিল করা হয়েছে।

শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে আছেন খোরশেদ আলম খসরু, আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম। নিপুণের প্যানেলের সভাপতি প্রার্থী কে সেটি এখনও জানা যায়নি। এদিকে মিশা সওদাগর ও ডিপজল প্যানেল করতে যাচ্ছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme