পুবাইলে শাকিবের সঙ্গে সংসার করা নিয়ে যা বললেন বুবলী

পুবাইলে শাকিবের সঙ্গে সংসার করা নিয়ে যা বললেন বুবলী

নিউজ ডেস্ক:


ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দাম্পত্য জীবনের বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ঈদ কেন্দ্রিক অনুষ্ঠানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন এ নায়িকা। সেখানেই দীর্ঘ আলাপচারিতায় নায়কের সঙ্গে দাম্পত্য জীবনের কলহ ও সুন্দর মুহূর্ত সম্পর্কে স্মৃতিচারণ করেছেন বুবলী।

বুবলীর কাছে অনুষ্ঠানে জানতে চাওয়া হয়―শাকিব খানকে ভালোবাসেন কিনা তিনি। জবাবে এ অভিনেত্রী বলেন, আগের মতো ভালোবাসা আছে কিনা, জানি না। তবে ভালোবাসি তাকে। এখনো আগের মতোই রয়েছে মায়াটা। কিছু কিছু অভিমান থাকে। হয়তো দু’জনের মধ্যে আলোচনা হয় না বলেই ভুল বোঝাবুঝি হয় অনেক। বাইরের মানুষের কথা শুনে আপন মানুষের সঙ্গে কোনো আলোচনা না করেই প্রতিক্রিয়া দেখান।

এছাড়া এ অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, বাকি জীবন এভাবে পার করে দেবেন কিনা। উত্তরে বুবলী বলেন, একদমই। আমার ধারের কাছে আর কোনো প্রেম, সম্পর্ক ভিড়তে পারবে না। অর্থাৎ, বিয়ে-প্রেম এসব নিয়ে কখনোই ভাবতে পারব না আমি।

তিনি বলেন, আমি শুধু আমার কাজ ও সন্তানকে গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে এই সিদ্ধান্তের কোনো বদল হবে না। আমি শাকিব খান ছাড়া দ্বিতীয় পুরুষ হিসেবে কাউকে কখনো ভাবতে পারি না। আর এখন সন্তানের জন্য অনেক কিছুই মানিয়ে নিচ্ছি।

এদিকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রায়ই চর্চা হতে দেখা যায়, বুবলী শাকিবের স্ত্রী―এর কোনো প্রমাণ নেই। অনুষ্ঠানে অনুষ্ঠান প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান বাবু বিষয়টি তুললে জবাবে বুবলী বলেন, পুবাইলে শাকিব খানের বাড়িতে বিয়ে হয়েছে আমাদের। সেখানে কাজি ছিলেন। বিয়ের বয়স ৬-৭ বছর। পুবাইলে সংসার ছিল আমাদের।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme