তেলেগু ছবিতে অভিনয় করছেন অক্ষয়

তেলেগু ছবিতে অভিনয় করছেন অক্ষয়

বিনোদন ডেস্ক:


এর আগে ভারতের একাধিক আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ২০১৩ সালে পাঞ্জাবি সিনেমা ‘ভাজি ইন প্রবলেম’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। ২০১৮ সালে রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ‘টু পয়েন্ট ও’ নামের তামিল ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অক্ষয় এবার তেলেগু ছবিতে অভিনয় করতে চলেছেন। বিষ্ণু মাঞ্চু অভিনীত ছবিটির নাম ‘কন্নপ্পা’। ছবিটি পরিচালনা করছেন মুকেশ কুমার সিং।

এই ছবিতে অক্ষয়ের চরিত্রটি কী হতে চলেছে, সে প্রসঙ্গে কোনও তথ্য দিতে নারাজ নির্মাতা।

বিষ্ণু সামাজিক মাধ্যমে লিখেছেন, সুপারস্টার অক্ষয় কুমারকে সঙ্গে পেয়ে আমাদের সফরটা এ বার আরও আকর্ষণীয় হতে চলেছে। ‘কন্নপ্পা’ ছবির মাধ্যমে তেলেগু ছবিতে ওর অভিষেক ঘোষণা করতে পেরে আমি গর্বিত।

ওই পোস্টটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, বিষ্ণু মাঞ্চু এ রকম অভ্যর্থনা এবং তোমার কন্নপ্পা সফরে আমাকে নেওয়ার জন্য ধন্যবাদ। নির্মাতা জানিয়েছেন, শিবের ভক্ত কন্নপ্পাকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। ২০২৩ সালে নিউজিল্যান্ডে ছবির শুটিং শুরু হয়। শোনা যাচ্ছে, ছবিতে মোহনলাল ও প্রভাস ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ছবিতে রয়েছেন মধু ও মোহনবাবুর মতো একাধিক দক্ষিণী তারকা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme