নিউজ ডেস্ক:
রাত পোহালেই বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম বাংলাদেশে হাজির হবেন। গত ১৪ এপ্রিল আতিফ আসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছিলেন। বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে ভক্তদের আমন্ত্রণও জানিয়েছিলেন।
এর আগে ৭ এপ্রিল আতিফ আসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছিলেন বাংলাদেশে আসার তারিখটি।
পোস্টে তিনি জানান, আগামী শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি। এর আগেই পা রাখবেন ঢাকার মাটিতে।
মুহূর্তের মধ্যেই আতিফের এই পোস্ট ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। আতিফকে বাংলাদেশে দেখতে উদগ্রীব হয়ে আছেন তার ভক্তরা, সেই মন্তব্যে ভরে ওঠে কমেন্টবক্স।
প্রসঙ্গত, ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে পারেন জনপ্রিয় এই তারকা।
Leave a Reply