ভোটযুদ্ধে জিতে যা বললেন মিশা

ভোটযুদ্ধে জিতে যা বললেন মিশা

নিউজ ডেস্ক:


ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবার তৃতীয়বারের মতো তিনি সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল (১৯ এপ্রিল) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে ২৬৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।

মিশা সওদাগর জয়ের পরে তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আপনারা পাশে ছিলেন বিধায় এ সাফল্য অর্জন করতে পেরেছি। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে বিনম্র শ্রদ্ধা। আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন।’

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর লড়াই করেছেন এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলির সঙ্গে। মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme