ডিপজলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী

ডিপজলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক:



বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে সমিতির একজন সদস্য টাকা দেয়ার অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনার বরাবর। গত ১৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডিপজল সাধারণ সম্পাদক পদে বিজয়ী হোন।

ডিপজলের বিরুদ্ধে লিখিত অভিযোগটি আজ বুধবার প্রত্যাহার করে নিয়েছেন অভিযোগকারী অভিনেত্রী সাদিয়া মির্জা।

আজ বিকেলে বিজয়ী সভাপতি মিশা সওদাগর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি দুই ও তিন ভঙ্গের যে লিখিত অভিযোগ জানিয়েছিলেন সাদিয়া মির্জা, তা তিনি প্রত্যাহার করেছেন। নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি আমাদের জানিয়েছেন ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme