প্রথমবার সালমানের সঙ্গে কিয়ারা

প্রথমবার সালমানের সঙ্গে কিয়ারা

বিনোদন ডেস্ক:


বলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আদভানি। বর্তমানে তিনি ‘গেম চেঞ্জার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরপর তিনি শুরু করবেন ফারহান আখতারের বহুল আলোচিত ‘ডন ৩’ সিনেমার শুটিং। এরই মধ্যে নতুন খবর প্রকাশ হলো বলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমে। টাইমস ইন্ডিয়া জানায় প্রথমবারের মতো বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে।

সিনেমার নাম ‘সিকান্দার’। এটি পরিচালনা করবেন আমির খানের ‘গজনী’-এর নির্মাতা এ আর মুরুগাদোস।

সম্প্রতি কিয়ারাকে এই সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে দেখা যায়। একই দিন কার্তিক আরিয়ানও গিয়েছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme