স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিপজল-মিশা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিপজল-মিশা

নিউজ ডেস্ক:


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করলেন। রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে দেখা করেন তারা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ সময় মিশা-ডিপজলের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা রোজিনা, রত্না, শাহনূর, অভিনেতা আলীরাজসহ নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা। তারা প্রত্যেকেই মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। তা ছাড়া নায়িকা মুক্তিও এ সময় উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme