কলকাতার সিনেমায় তারিন

কলকাতার সিনেমায় তারিন

বিনোদন ডেস্ক:


জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। তিনি এবার দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হলো। ‘এটা আমাদের গল্প’ শিরোনামের সিনেমাটি গত ২৬ এপ্রিল  পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি নির্মাণ করেন মানসী সিনহা।

নিজের সিনেমা মুক্তি নিয়ে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তারিন। তারিন বলেন, এই সিনেমায় দর্শক আমাকে দেখবেন বাংলাদেশের মেয়ে হিসেবে, যার বিয়ে হয় কলকাতায়। যে সংসারে বিয়ে হয়, মূলত সেই সংসারের গল্প নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনী। এটি পরিবারসহ সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। আশা করি, সবার ভালো লাগবে।

প্রায় তিন দশক ধরে দেশের টেলিভিশন নাটকে দাপটের সঙ্গে অভিনয় করা এই অভিনেত্রী জানালেন কীভাবে তিনি যুক্ত হয়েছিলেন ‘এটা আমাদের গল্প’ সিনেমায়। তিনি বলেন, মানসী দিদি বেশ আগে একবার বাংলাদেশে এসেছিলেন। তখনই প্রথম তার সঙ্গে দেখা হয়। তারপর তিনি আমার মোবাইল নম্বর নিয়ে যান। পরবর্তীতে সিনেমায় অভিনয়ের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। গল্পটা বলেন। প্রথম শোনাতেই গল্প আমার ভালো লেগে যায়। এরপর যুক্ত হই। এইতো এভাবেই কাজটা করা।

এটা আমাদের গল্প’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। তারিন এখানে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্যের ছেলের বউয়ের চরিত্রে। চরিত্রের নাম মিসেস বসু। তারিনের পাশাপাশি এই সিনেমায় খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখ অভিনয় করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme