সড়ক দুর্ঘটনার কারণ তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনার কারণ তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:


দেশে সড়ক দুর্ঘটনা রোধে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য করে এই দুর্ঘটনার পেছনের বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) দশম মহাসমাবেশে অংশ নিয়ে কারণগুলো তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সার্বিক পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। সড়ক দুর্ঘটনার কারণগুলোর মধ্যে রয়েছে যাত্রী ও পথচারীদের অসচেতনতা, চালকদের প্রশিক্ষণের অভাব, চলন্ত অবস্থায় চালকের মুঠোফোনে কথা বলা, অপরিকল্পিত ভঙ্গুর সড়ক, ওভারব্রিজের স্বল্পতা ও ট্রাফিক আইন না মানা।
তিনি বলেন, গত ১৫ দিনে যেসব সড়ক দুর্ঘটনা ঘটেছে, তার বেশির ভাগই ঘটেছে ত্রুটিপূর্ণ (ফিটনেসবিহীন) যানবাহনের কারণে। সড়ক পরিবহণ আইন সংসদে পাসের অপেক্ষায় আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আইনের আওতা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় যেসব কারণ সরকারের চোখে ধরা পড়ছে, তা সমাধানে কাজ করা হচ্ছে। সড়ক পরিবহণ আইন সংসদে পাসের অপেক্ষায় আছে। আইনে চালক, চালকের সহকারী, মালিক ও বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি—সবার দায়ই যথাযথভাবে বিশ্লেষণ করা হয়েছে। কে কোন দায়িত্বে থাকবেন, তার কাজগুলোর জন্য কীভাবে শাস্তি ভোগ করবেন, সবকিছুই এখানে পরিষ্কারভাবে করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme