ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৩৪৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদের মধ্যে অক্টোবর মাসেই মৃত্যু হয়েছে ৩৫৯ জনের।
এর আগে সেপ্টেম্বর মাসে মৃতের সংখ্যা ছিল ৩৯৬। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৮৭ রোগী। তাদের মধ্যে এক হাজার ৩৭৪ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Leave a Reply