জঙ্গিবাদ, মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাসের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ২০১৪-১৫ সালে তারা কিভাবে অগ্নিসন্ত্রাস করেছে, কিভাবে মানুষ পুড়িয়েছে, আপনারা দেখেছেন। এ দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছর দেশকে কোথায় নিয়ে গেছেন, সেটাও আপনারা দেখেছেন।
Leave a Reply