নিউজ ডেস্ক:
তিন দশকের ঝলমলে কেরিয়ারে একের পর এক সফল ছবি। কাজ তো বটেই, ব্যক্তিগত জীবন নিয়েও কোথাও কোনো আলোচনার অবকাশ নেই অজয় দেবগন ও কাজলের। বলিউডে সম্পর্ক এবং বিয়ে নিয়ে হাজারো জল্পনার ভিড়ে এই তারকা দম্পতিকে নিয়ে গুজব বা চর্চাও নেই তেমন।
অজয়কে বিয়ে করে ঘরকন্না করবেন বলে কেরিয়ারের মধ্যগগনে থেকেও সব ছেড়ে দেন তনুজা-কন্যা। দেখতে দেখতে দাম্পত্যের ২৫ বছর পার করলেন তারা। দুই ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার।
১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। অভিনেত্রী হিসাবে কাজল তখন সাফল্যের মধ্যগগনে। সেসময় আচমকাই অজয়কে বিয়ে করেন তিনি। অজয়কে বিয়ে করবেন শুনে কাজলের বাবা শমু মুখোপাধ্যায় প্রায় চার দিন কথা বলেননি মেয়ের সঙ্গে। অবশ্য শেষে পরিবারের উপস্থিতিতেই ঘরোয়াভাবে বিয়ে সারেন তারা।
Leave a Reply