অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর

অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক:


আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলসহ ৬ জনের বিরুদ্ধে করা এক প্রতারণার মামলায় আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এই তারিখ ধার্য করেন।

মামলায় অনন্ত জলিল ছাড়াও অন্য আসামিরা হলেন— জাহানারা বেগম, অনন্ত জলিলের কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মো. শরীফ হোসাইন, সাকিবুল ইসলাম, মিলন ও শহিদুল ইসলাম।

গত বছরের ২৬ ডিসেম্বর ব্যবসায়ী শাফিল নাওয়াজ চৌধুরী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme