অবৈধভাবে কোনো গরু দেশে ঢুকতে দেবে না সরকার

অবৈধভাবে কোনো গরু দেশে ঢুকতে দেবে না সরকার

পুরনো ছবি

নিজস্ব প্রতিবেদক


ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো গরু যেন দেশে ঢুকতে না পারে সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের এক অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, কোরবানিকে সামনে রেখে কিছু মতলববাজ লোক আমাদের দেশীয় খামারিদের নিরুৎসাহিত করতে চোরাইপথে কিছু কিছু গরু আনছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে যথাযত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme