আইপিএল নিলামের আগে ছাঁটাই ৭০ ক্রিকেটার

আইপিএল নিলামের আগে ছাঁটাই ৭০ ক্রিকেটার

ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী বছরের মার্চে মাঠে গড়াবে মারকাটারি এই টুর্নামেন্টের ১৯তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের মিনি নিলাম।

এই নিলামের আগে অংশগ্রহণকারী সব ফ্র্যাঞ্চাইজিগুলোকে ‘রিটেইনড’ (ধরে রাখা) ও ‘রিলিজডড’ (ছেড়ে দেয়া) ক্রিকেটারদের তালিকা আজ শনিবারের (১৫ নভেম্বর) মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে অনেক ক্রিকেটার নিজেদের দল থেকে ছাঁটাই হয়েছেন।

আইপিএলের ১০টি দল সব মিলিয়ে ৭৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তার মধ্যে ৭০ জনের আপাতত কোনো দল নেই। তাদের আবার নিলামে নামতে হবে। উল্লেখযোগ্যদের মধ্যে এই তালিকায় রয়েছেন আন্দ্রে রাসেল, ফ্যাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রাচিন রবীন্দ্রর মতো ক্রিকেটার।

কলকাতা নাইট রাইডার্স: বলিউড বাদশাহ শাহরুখ খানের কেকেআর ছেড়ে দিয়েছে ছ’জন ক্রিকেটারকে। তারা হলেন- আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, মইন আলি এবং আনরিখ নরকিয়া। এ ছাড়া মায়াঙ্ক মার্কান্ডেকে বিক্রি করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে।

চেন্নাই সুপার কিংস: সিএসকে ছেড়ে দিয়েছে ১২ জনকে। রবীন্দ্র জাডেজা এবং সাম কারেনকে রাজস্থান রয়্যালসের কাছে বিক্রি করা হয়েছে। আর বাকি ১০ জনের দল থাকল না। তারা হলেন- রাহুল ত্রিপাঠি, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, বিজয় শঙ্কর, দীপক হুডা, শেখ রশিদ, কমলেশ নাগরকোটি, মাথিশা পাতিরানা।

মুম্বাই ইন্ডিয়ান্স : মুম্বাই ছেড়ে দিয়েছে ৯ জন ক্রিকেটারকে। তাদের মধ্যে অর্জুন টেন্ডুলকারকে বিক্রি করা হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের কাছে। দল থাকল না বাকিরা হলেন- সত্যনারায়ণ রাজু, রিসি টোপলে, কেএল শ্রীজিৎ, কর্ম শর্মা, বেভন জ্যাকবস, মুজির উর রহমান, লিজ়াড উইলিয়ামস এবং ভিগনেশ পুথুর।

রাজস্থান রয়্যালস : রাজস্থান ছেড়ে দিয়েছে ন’জন ক্রিকেটারকে। তাদের মধ্যে সঞ্জু স্যামসনকে বিক্রি করা হয়েছে চেন্নাইয়ের কাছে। নীতীশ রানাকে বিক্রি করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের কাছে। এ ছাড়া বাদ পড়েছেন ওয়ানিন্দু হাসরঙ্গ, মাহিশ থিকশানা, ফজ়লহক ফারুকি, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, কুনাল রাঠোর এবং কুমার কার্তিকেয়।

পাঞ্জাব কিংস : পাঞ্জাব ছেড়ে দিয়েছে পাঁচ ক্রিকেটারকে। তাদের কাউকেই কোনও দলের কাছে বিক্রি করা হয়নি। তারা হলেন- জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, কুলদীপ সেন, প্রবীণ দুবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : আরসিবি ছেড়ে দিয়েছে আট জনকে। কাউকেই বিক্রি করা হয়নি। গত বারের চ্যাম্পিয়ন দল থেকে বাদ পড়েছেন স্বস্তিক চিকারা, মায়াঙ্ক আগারওয়াল, টিম সেইফার্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভানদাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজ়ারাবানি এবং মোহিত রাঠি।

সানরাইজার্স হায়দরাবাদ : হায়দরাবাদ ছেড়ে দিয়েছে আট জন ক্রিকেটারকে। তাদের মধ্যে মোহম্মদ শামিকে বিক্রি করা হয়েছে খনৌ সুপার জায়ান্টসের কাছে। দল থাকল না সাত জনের। তারা হলেন- অভিনব মনোহর, অথর্ব তাইদে, সচিন বেবি, উইয়ান মুলডার, সিমরজিৎ সিংহ, রাহুল চাহার এবং অ্যাডাম জ়াম্পা।

দিল্লি ক্যাপিটালস: দিল্লি ছেড়ে দিয়েছে সাত জন ক্রিকেটারকে। কাউকেই বিক্রি করা হয়নি। ফলে নিলামে নাম লেখাতে হবে ফ্যাফ ডু প্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ডনোভান ফেরেরা, সেদিকুল্লাহ অটল, মন্বন্ত কুমার, মোহিত শর্মা এবং দর্শন নালকান্দে।

গুজরাট টাইটান্স: শুভমান গিলের ৬ জন সতীর্থকে ছেড়ে দিয়েছেন গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ। তাদের মধ্যে শেরফানে রাদারফোর্ডকে বিক্রি করা হয়েছে মুম্বাইয়ের কাছে। দল থেকে বাদ পড়া ৫ ক্রিকেটার হলেন- মাহিপাল লোমরোর, করিম জানাত, দাসুন শনাকা, জেরাল্ড কোয়েৎজে এবং কুলওয়ান্ত খেজরোলিয়া।

লখনৌ সুপার জায়ান্টস: লখনৌ ছেড়ে দিয়েছে আট ক্রিকেটারকে। শার্দূল ঠাকুরকে বিক্রি করা হয়েছে মুম্বাইয়ের কাছে। দল থেকে বাদ পড়া ৭ ক্রিকেটারের মধ্যে রয়েছেন- আকাশ দীপ, রবি বিশ্নোই, আরিয়ান জুয়াল, যুবরাজ চৌধুরী, রাজ্যবর্ধন হাঙ্গারকর এবং শামার জোসেফ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme