আওয়ামী লীগের প্রত্যেকটি গণহত্যার বিচার করতে হবেঃ জামায়াত আমীর

আওয়ামী লীগের প্রত্যেকটি গণহত্যার বিচার করতে হবেঃ জামায়াত আমীর

জয়পুরহাট প্রতিনিধিঃ


বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, ক্ষমতার শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ মানুষ খুন করেছে। জুলাই-আগস্টে তারা বাংলাদেশকে নরকে পরিনত করেছিল। তারা সুস্পষ্ট গণহত্যাকারী। প্রত্যেকটি গণহত্যার বিচার করতে হবে। আমরা সরকারকে বলতে চাই অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন। তাহলে শহীদের আত্মা শান্তি পাবে, আহতরা একটু শান্তি খুজে পাবে।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট শহরের সার্কিট হাউজ ময়দানে জেলা জামায়াতের বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্য জীবন দিয়েছিল। একটা মানবিক বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক সেই ব্যবস্থা তারা চায়। তাই যদি করতে হয় তাহলে একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে সরকারকে। সেই নির্বাচন করতে হলে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করতে হবে। আমরা আগেও বলেছি, সংস্কারের জন্য এই সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত।

জামায়াত আমীর বলেন, আগামীতে জনগণের ভালবাসায় জামায়াত যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে, তাহলে আমরা দেশের মালিক হবোনা, আমরা সম্পদের মালিক হবোনা। আমরা হবো আপনাদের ও আপনাদের সম্পদের চৌকিদার। আমরা এমন একটা সরকার করতে চাই যেখানে মসজিদ পাহারা দিতে হবেনা। সেখানে মন্দির, গীর্জা কিছুই পাহারা দিতে হবেনা। যারা এদেশে জন্ম নিবে, বসবাস করবে তারাই দেশের গর্বিত নাগরিক। তারা কোন ধর্মের এটা দেখার কথা নয়। রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নয়, তার যোগ্যতার ভিত্তিতে তার জায়গায় পৌছে দিবে।

জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme