অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগ কখনও হত্যার রাজনীতি করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হত্যাকারীর দল হলো বিএনপি। বিএনপি নেতারা বিশ্বজনীন স্বীকৃত সত্যকে বিকৃত করে দেশে আজ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার হুমকি দিচ্ছে।
বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা একের পর এক মেগা প্রকল্প উদ্বোধন করে যাচ্ছেন, যা বিএনপি নেতাদের গাত্রদাহ সৃষ্টি করেছে। এ কারণেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে বিএনপি নেতারা। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বিএনপি কোনও উন্নয়ন করেনি, বরং দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত থেকে বাংলাদেশের ললাটে টানা পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের কালিমা লেপন করেছিল।’
Leave a Reply