আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

নিউজ ডেস্ক:

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে তিনটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার (১৮ নভেম্বর) তার পক্ষে থেকে একজন প্রতিনিধি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বুথের দায়িত্ব থাকা শেখ মো. হাসান মেহেদী। সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মোট ১ হাজার ৬৪ জন ফরম সংগ্রহ করেছন। এর মধ্যে সরাসরি ১০৫০টি এবং অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

 

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme