আকাশপথ খুলে দিলো ইরান

আকাশপথ খুলে দিলো ইরান

প্রায় পাঁচ ঘণ্টার মতো আকাশসীমা বন্ধ রাখার পর তা পুনরায় খুলে দিয়েছে ইরান। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ইরান, যার ফলে আঞ্চলিক বিমান চলাচল ব্যাহত হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশ অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১০টা ১৫ মিনিটের দিকে আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া সব ধরনের বিমানের জন্য ইরান তার আকাশসীমা বন্ধ করে দেয়। তবে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও সরকারি অনুমতি বাধ্যতামূলক ছিল।

ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৩টার (জিএমটি) কিছু আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এরপরই ইরানের একাধিক ফ্লাইট দেশটির আকাশসীমা ব্যবহার শুরু করে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme