আগামী নির্বাচনে আ.লীগের বিজয় নিশ্চিত: ওবায়দুল কাদের

আগামী নির্বাচনে আ.লীগের বিজয় নিশ্চিত: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:

আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, টানাচতুর্থ বারের মতো সরকার গঠন করবে আওয়ামী লীগ। আমাদের নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারে না। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে স্প্রিট ছিল এটা থাকলে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত।

তিনি বলেন, বিএনপি বিহীন নির্বাচন করবো এটা আমরা চাই না। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। তবে কে কে আসলে আর আসলো না তার জন্য নির্বাচন থেমে থাকবে না। বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। যারা নির্বাচন চায় তারা কখনো এমন সংঘাতের পথ বেছে নিতে পারে না। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে।
সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিদেশিদের কাছে বলছে তারা সমাবেশে করলে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করে। বিএনপি তো নাশকতা করে কিন্তু আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করে না, শান্তি ও উন্নয়ন সমাবেশ করে। বিএনপির মধ্যে একটা বিটট্রে মনোভাব। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনমুখি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme