অনলাইন ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জাতীয় পার্টির জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কারো সঙ্গে জোটে যাবে না। আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সে লক্ষ্যে সব জেলায় কাউন্সিল করে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। প্রতিটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্ত প্রার্থী মনোনয়নের কাজ চলছে।
সরকারের সমালোচনা করে গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। নিত্যপণ্যের দামে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। অদক্ষতা, অপচয় আর লাগামহীন দুর্নীতির কারণেই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। সরকার উন্নয়নের গালগল্প শুনিয়ে নানা অজুহাতে এসবের দায় এড়ানোর চেষ্টা চালাচ্ছে।
Leave a Reply