ডেস্ক রিপোর্ট:
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজাসহ ৩ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার শহরের হামিদ মেনশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিসুর রহমান এ জরিমানা করেন।
আদালত মাশরাফিকে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের মো. লতিফুর রহমানকে ৩ হাজার এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানকে (মিনার) ২ হাজার টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝুলানোর কথা। কিন্তু তাঁদের পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে। এ জন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিসহ অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে।
Leave a Reply