আজিজের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার মন্তব্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আজিজের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার মন্তব্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:


সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কেন এ নিষেধাজ্ঞা আসছে, সেটা আমার কাছে এখনও আসেনি। আমি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছি। এটা বিস্তারিতভাবে না জেনে প্রশ্নের জবাব দিতে পারব না।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিব্রতকর কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা জিনিস আমি বুঝতে পেরেছি, মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অনেক দেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা তাদের জন্য নতুন কিছু না।

তিনি আরও বলেন, আমাদের দেশে যাকে দেওয়া হয়েছে, আমাদের কাছে এখনও সেটা সঠিকভাবে আসেনি। আনুষ্ঠানিকভাবে আসার পর জানতে পারব, কেন দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme