অনলাইন ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি বিশ্বাস করি, আবার ক্ষমতায় আসবো। আমরা দেশের জন্য কাজ করেছি। আমরা উন্নয়ন করি, ধ্বংসাত্মক কাজ করি না। তাই জনগণ আমাদের সঙ্গে আছে। বাংলার মানুষ আমাদের চায়।
মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেক- এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, জনগণের ওপর ভরসা করে আবারো সরকার ক্ষমতায় আসবে। কোনো ধ্বংসাত্মক কাজে নেই আওয়ামী লীগ। কাজেই দেশের জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে।
সামনে রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনীতিতে কোনো চাপ পড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই চাপ পড়বে। যারা এই সহিংসতা করছে, তাদেরকেই এর জবাব দিতে হবে।
Leave a Reply