আবারও এফডিসিতে কোরবানি দিতে চান পরীমণি

আবারও এফডিসিতে কোরবানি দিতে চান পরীমণি

অনলাইন ডেস্ক:


পরীমণির প্রিয় কর্মস্থল বিএফডিসিতে ছয় বছর ধরে একটানা কোরবানি দিয়ে আসছেন। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি বছর একটি করে গরু বাড়িয়ে এফডিসিতে কোরবানি দেন। সর্বশেষ গত বছর ছয়টি গরু কোরবানি দেন এই নায়িকা। তবে গত দু’বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় পরীমণি বাইরে কোরবানি দেন।

ফের এফডিসিতে কোরবানি দিতে চান পরীমণি। তিনি জানান, উৎসবমুখর পরিবেশের নিশ্চয়তা পেলে এফডিসিতে আবার কোরবানি দেবেন তিনি।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘এবারো কোরবানি দিতে চাই। আমার দেওয়া বিগত কোরবানিগুলো সবাই মিলে আনন্দ-উৎসবের সঙ্গে দিয়েছি। তবে সবশেষ দেওয়া কোরবানি নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই আমি এফডিসিতে কোরবানি দেওয়া থেকে সরে এসেছি।’

এফডিসিকে নিজের পরিবার অভিহিত করে পরীমণি বলেন, ‘আমার পরিবারের সঙ্গে আমি আনন্দ-উল্লাস করে কোরবানি দিতে চাই। যদি এফডিসির কেউ ভেতরে আনন্দময় পরিবেশে সবাইকে একসঙ্গে নিয়ে কোরবানি দেওয়ার নিশ্চয়তা দিতে পারে তবে কোরবানি দেব।’

পরীমণিকে আশ্বস্ত করে ডিপজল বলেন, অসুবিধা নেই আমরা সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করব। কেন এফডিসিতে কোরবানি দিতে বাধা দেওয়া হবে? সেসময় বাধা দেওয়ার বিষয়টি আমি জানতাম না। আমরা একসঙ্গে কোরবানি দেব, আনন্দ-ভাগাভাগি করব। কোরবানি শেষে ময়লা ধুয়ে পরিষ্কার করে দেওয়া হবে। পরীমণিকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা তার পাশে আছি। তাকে সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিচ্ছি। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। এবার এফডিসিতে উৎসবমুখর পরিবেশে কোরবানি দেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme