আবারও জুটি হয়ে আসছে শাকিব-ইধিকা

আবারও জুটি হয়ে আসছে শাকিব-ইধিকা

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ ছবিতে কাজ করেছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ২০২৩ সালে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। আর মুক্তি পাওয়ার সঙ্গেই বাজিমাৎ করে শাকিব-ইধিকার চমক।

এবার নতুন করে জুটি বেঁধে আবারও চমক দেখাতে পর্দায় আসছেন শাকিব-ইধিকা। শোনা যাচ্ছে, ‘বরবাদ’ নামে নতুন একটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তারা। ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান; বড় পর্দায় পরিচালকের এটিই প্রথম কাজ।

জানা গেছে, পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, ছবিটিতে জুটি হিসেবে কাজ করতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান ও ইধিকা পাল। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে মুম্বাইতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্রটি এও জানান, শাকিব খানের জন্য নাকি এই সিনেমার গল্প একেবারেই নতুন। অ্যাকশন ঘরানার ছবি বলেও জানান তিনি।

উল্লেখ্য, ‘বরবাদ’ ছবিটির গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজেরই। ছবিতে মিশা সওদাগরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme