আমরা রক্ত চাই না, শান্তি চাই: মোশাররফ করিম

আমরা রক্ত চাই না, শান্তি চাই: মোশাররফ করিম

বিনোদন ডেস্ক:


অভিনেতা মোশাররফ করিম বলেছেন, আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকার মানিকমিয়া এভিনিউ এলাকায়, জাতীয় সংসদ ভবনের সামনে সকাল ১১ টায় সমবেত হোন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই হাতে ব্যানার ফেস্টুনে জড়ো হন তারা। এ সময় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবীর সাথে সংহতি প্রকাশ করে, কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার, হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদ জানন তারা।

যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তাদের সরকারবিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে… আপনাকেও কি সেই ট্যাগ দেওয়া হবে কি না? এ প্রশ্নের জবাবে মোশাররফ করিম বলেন, আমি সাধারণ মানুষ। আমরা সবাই সাধারণ মানুষ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme