আমাকে নিয়ে লোকের কেন এত সমস‌্যা : শ্রাবন্তী

আমাকে নিয়ে লোকের কেন এত সমস‌্যা : শ্রাবন্তী

নিউজ ডেস্ক:


ক্যারিয়ারজুড়েই নানা কারণে আলোচিত-বিতর্কিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিশেষ করে প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে কম সংবাদের শিরোনাম হননি তিনি। তবুও শ্রাবন্তীর পথচলা কেউ থামাতে পারেনি, অভিনেত্রী হেঁটেছেন নিজের মতো করে।

সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সমালোকদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। যেখানে শ্রাবন্তী বলেছেন, সমালোচনা নিয়ে এখন আর মাথা ঘামান না।

অভিনেত্রীর ভাষায়— ‘সমালোচনা সবাইকে নিয়ে হয়। যার নাম আছে, তার বদনামও আছে। মানুষ হিসেবে একসময় এগুলো হলে খারাপ লাগত। মনে হতো, আমাকে নিয়েই কেন এমন হচ্ছে। কারো কারো স্বভাবই লোকজনকে নিয়ে সমালোচনা করা। এখন আর এসবে কিছু যায়-আসে না। কারণ আমি জানি, জীবন খুব অনিশ্চিত। আজ আছি, কাল নেই। বর্তমানে বাঁচি। ভবিষ‌্যতে ভগবান আছে, ভালোবাসার মানুষদের আশীর্বাদ আছে। সেটা ধরেই চলছি। কাজের প্রতি ভালোবাসা আর নিজের সততা আছে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জীতু কমলের সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে কথা উঠেছিল অভিনেতার বিচ্ছেদের সময়। সেটা কি প্রভাবিত করেছিল? শ্রাবন্তী বলেন, ‘এটা খুবই হাস‌্যকর। আমি জানি না, আমাকে নিয়ে লোকের কেন এত সমস‌্যা। লন্ডনে আমরা দুটো সিনেমার শুটিং করেছিলাম, যেখানে জীতুর প্রাক্তন স্ত্রীও গিয়েছিল। তার সঙ্গেও আমি অনেক ঘুরেছি। প্রচুর খাওয়া-দাওয়া করেছি। যখন আমাকে নিয়ে এই কথা উঠেছিল, আমি খুব হেসেছিলাম। আমি জানি সত্যিটা কী! এরকম কোনো ব‌্যাপারই নয়। লোকে যা ভাবছে ভাবুক।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme