নিউজ ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১১ জনের। এ সময়ের মধ্যে মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আর নতুন করে সুস্থ হয়েছে ১১ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় এক হাজার ২০১টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯২ শতাংশ। অতিমারির শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ।
Leave a Reply