আরও ২৮ জনের করোনা শনাক্ত

আরও ২৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৮১ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯৬৩ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৩২টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩৩৯ জন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme