নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং সারা দেশে আরও ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট তিন হাজার ২২৬ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ২৪ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ৪১৯ জন। এর মধ্যে দুই হাজার ৭১ জন পুরুষ এবং এক হাজার ৩৪৮ জন নারী রয়েছেন।
Leave a Reply