নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৮১ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯৯৮ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৩৪টি নমুনা পরীক্ষা করা নমুনায় শনাক্ত হয়েছে ৮ দশমিক ৬ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ শতাংশ।
Leave a Reply