আরব প্রতিবেশীদের কাছে ইরান আত্মসমর্পণ করেছে, আজ হবে ভয়াবহ আঘাত: ট্রাম্প

আরব প্রতিবেশীদের কাছে ইরান আত্মসমর্পণ করেছে, আজ হবে ভয়াবহ আঘাত: ট্রাম্প

পুরনো ছবি

মার্কিন ও ইসরায়েলি অভিযানের মুখে মধ্যপ্রাচ্যের প্রতাপশালী শক্তি ইরান নতি স্বীকার করেছে এবং প্রতিবেশী আরব দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি এই দাবি করেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, আজই ইরানের ওপর এমন ‘ভয়াবহ আঘাত’ হানা হবে যা দেশটির নির্দিষ্ট কিছু এলাকা ও জনসমষ্টিকে সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথে লিখেছেন, ইরানে আজ ‘কঠোর আঘাত হানা হবে’।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুঁশিয়ারি আগের চেয়েও অনেক বেশি আক্রমণাত্মক। তিনি উল্লেখ করেছেন, ইরানের ‘অশুভ আচরণের’ কারণে এমন কিছু এলাকা এবং জনসমষ্টিকে লক্ষ্যবস্তু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে, যা আগে কখনও ভাবা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে প্রচণ্ড চাপের মুখে থাকা ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং তাদের কাছে নতি স্বীকার করেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, প্রতিবেশীদের ওপর আর কোনো হামলা চালানো হবে না।

ট্রাম্পের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরলস অভিযানের কারণেই তেহরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, যারা একসময় পুরো মধ্যপ্রাচ্য শাসন করার স্বপ্ন দেখত, হাজার বছরের ইতিহাসে এই প্রথম তারা প্রতিবেশী দেশগুলোর কাছে পরাজিত হলো। এজন্য তারা আমাকে (ট্রাম্পকে) ধন্যবাদও জানিয়েছে।

ইরানকে ‘মধ্যপ্রাচ্যের পরাজিত শক্তি’ আখ্যায়িত করে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, দেশটি এখন আর এই অঞ্চলের ত্রাস নয়; বরং তারা এখন চূড়ান্ত পরাজয়ের গ্লানি নিয়ে টিকে আছে এবং সম্ভবত পুরোপুরি ধসে পড়ার দ্বারপ্রান্তে।

তিনি অত্যন্ত কঠোর ভাষায় জানান যে, আজ ইরান এক ভয়াবহ আঘাতের সম্মুখীন হতে যাচ্ছে। ইরানের অশুভ আচরণের পাল্টা জবাবে এমন কিছু এলাকা এবং জনসমষ্টিকে লক্ষ্যবস্তু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে, যা আগে কখনও আক্রমণের তালিকায় ছিল না।

এর আগে আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না।

ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme