আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ্যে ‘পুষ্পা ২’-এর টিজার

আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ্যে ‘পুষ্পা ২’-এর টিজার

দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের ৪১ তম জন্মদিন আজ সোমবার (৮ এপ্রিল)। আর এবারের জন্মদিনের দিন তিনি ভক্তদের একটি বিশেষ রিটার্ন গিফট দিলেন। প্রকাশ্যে এল তাঁর আগামী সিনেমা পুষ্পা ২-এর টিজার। আর সেটার কথা তিনি একদিন আগেই সিনেমার একটি নতুন পোস্টার প্রকাশ্যে এনে ঘোষণা করেছিলেন।

পুষ্পা ২-এর টিজারে পায়ে ঘুঙুর, পরনে শাড়ি। গলায় মালা। সারা গায়ে নীল রং মেখে ফের ধরা দিলেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন। অভিনেতার জন্মদিনেই প্রকাশ্যে এল পুষ্পা ২-এর টিজার। সেখানেই দেখা গেল এই বেশে আল্লু অর্জুন ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। চলছে পুজো অর্চনা। এক মিনিট আট সেকেন্ডের এই ভিডিওতে তাঁকে নাচের ছন্দে ভরপুর অ্যাকশন করতেও দেখা যায়। আর শেষে পর্দায় ফুটে ওঠে, ‘দ্য রুল বিগিনস ১৫ অগস্ট।’ মাত্র কয়েক মিনিটেই এই সিনেমার টিজার ১৫ লাখের বেশি ভিউজ পেয়েছে, ফলে বুঝতেই পারছেন সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কেমন উন্মাদনা রয়েছে।

এর আগে, গতকাল ৭ এপ্রিল রাতে আল্লু অর্জুন তার ইন্সটাগ্রাম পেজে পুষ্পা ২ সিনেমার একটি নতুন পোস্টার পোস্ট করেন। সেখানে অভিনেতাকে রঙচঙে একটি শার্টের সঙ্গে লুঙ্গি পরে কুড়ুল হাতে একটি সিংহাসনে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পিছনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এই পোস্টারটি পোস্ট করেই তিনি জানান ৮ এপ্রিল মুক্তি পাবে পুষ্পা ২ সিনেমার টিজার।

একইসঙ্গে এদিন অভিনেতাকে একাধিক ইন্সটাগ্রাম স্টোরি পোস্ট করতে দেখা যায়। সেখানে তিনি ডাবিং স্টুডিওর বেশ কিছু ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁরা সম্পূর্ণভাবে প্রস্তুত এই সিনেমাটিকে নিয়ে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme