আসামিদের যাতায়াত ভাড়া দিতে পরী মণিকে নির্দেশ

আসামিদের যাতায়াত ভাড়া দিতে পরী মণিকে নির্দেশ

নিউজ ডেস্ক:


মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় আসামিদের যাতায়াত ভাড়া এক হাজার টাকা দিতে চিত্রনায়িকা পরী মণিকে নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকার আদালত এ আদেশ দেন।

এদিন মামলাটিতে পরী মণির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন পরী মণি আদালতে হাজির হননি। এ জন্য তার পক্ষে আইনজীবী জয়া রাণী দাশ সাক্ষ্যগ্রহণ পেছাতে সময় আবেদন করেন। আবেদনে বলা হয়, পরী মণি শুটিংয়ের জন্য ভারতে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি।

অপরদিকে আসামি নাসির উদ্দিনের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল পরী মণির অসমাপ্ত সাক্ষ্য শেষ করার আবেদন করেন। তিনি বলেন, ২০২২ সালের ২৯ নভেম্বর পরী মণি সাক্ষ্য দেওয়া শুরু করেন। এরপর ২০২৩ সালের ১১ জানুয়ারি, ৬ মার্চ ও ২৩ মে সাক্ষ্যগ্রহণের দিনে পরী মণি আদালতে অনুপস্থিত ছিলেন। ২৪ জুলাই আংশিক সাক্ষ্য দেন। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর ও চলতি বছরের ১৫ জানুয়ারি আদালতে অনুপস্থিত ছিলেন। অবশিষ্ট সাক্ষ্য দিতে পরী মণির অবহেলায় আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আসামিরা হয়রানির শিকার হচ্ছেন। তিনি পরী মণির সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করার আদেশ প্রার্থনা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরী মণিকে শেষ বারের মতো সময় দেন। পাশাপাশি আসামিদের যাতায়াত ভাড়া এক হাজার টাকা দিতে নির্দেশ দেন। মামলার আসামি হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme