নিউজ ডেস্ক:
সদ্য দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাহিয়া মাহি। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও এক ছাদের নিচে থাকছেন না তারা। এদিকে এই পরিস্থিতির মাঝেই নতুন ভালোবাসার খোঁজে তিনি। মঙ্গলবার ১১টা ৩২ মিনিটে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে আস্থা করা যায় এমন মানুষের প্রয়োজন জানিয়ে মনের অনুভূতি জানান।
মাহি লিখেছেন, একটা আস্থার জায়গা হলেই চলবে। একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে।
এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ৮ মিনিটের বেশি সময়ের একটি ভিডিওতে তিনি জানান, কিছু দিন হলো তারা আলাদা থাকছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
তিনি বলেন, আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য না। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ। খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি। সে আমার অনেক যত্ন নিয়েছে, আমারও অনেক টেক কেয়ার করেছে, আমার পুরো পরিবারের মানুষকে সম্মান করেছে। যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।
Leave a Reply