ইন্দোনেশিয়ার পূর্ব নর্থ মালুকু প্রদেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে আঘাত হানা এ ভুমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বা বড় ধরনের জলোচ্ছ্বাস সৃষ্টি হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা। ফিলিপাইনের সংবাদমাধ্যম ফিলিপাইন নিউজ এজেন্সি এ থবর জানিয়েছে।
ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ০৩ মিনিটে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা সাব-ডিস্ট্রিক্টের ১২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটি সমুদ্রপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে ছিল।
ভূমিকম্পের কম্পন পার্শ্ববর্তী নর্থ সুলাওয়েসি প্রদেশেও অনুভূত হয়, বিশেষ করে মানাদো ও বিটুং শহরে।স্থানীয় সময় ভোর ৪:৩১ মিনিটে ৪.৯ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, অবকাঠামোরও কোনও ক্ষতি হয়নি এবং সুনামি সতর্কতা জারি করা হয়নি।
Leave a Reply