ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের কেন্দ্রীয় অংশে সাতজন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা জবাবে ইরান এই হামলা চালায়। খবর টাইমস অব ইসরায়েল, দ্য হিন্দু
ঘটনাটি ঘটেছে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেলআবিবে, যেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর সদরদপ্তরও অবস্থিত।
শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ‘গত রাতে ইরানি একটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রীয় ইসরায়েলে আঘাত হানে। এতে আমাদের সাতজন সেনা হালকাভাবে আহত হন।’ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসার পর তাদের বাসায় পাঠানো হয়েছে।
দুই দিন আগে শুরু হওয়া ইরান-ইসরায়েল উত্তেজনার পর এই প্রথম ইসরায়েলি সেনা হতাহতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল তেলআবিব। হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ আরও বেড়েছে।
Leave a Reply