ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে শোক জানাল ভারত

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে শোক জানাল ভারত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে ভারত।  বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোকবার্তায় স্বাক্ষর করেন।

তিনি ভারতের সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান। এ সময় ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালির সঙ্গেও সাক্ষাৎ করেন মিসরি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। তার মৃত্যুর পর কূটনীতিক, কর্মকর্তা এবং সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিতে চলতি সপ্তাহের শুরুতে দূতাবাসে একটি শোক বই খোলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনির শাহাদাতের প্রেক্ষিতে নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে শোক বই খোলা হয়েছে। যারা শ্রদ্ধা জানাতে চান, তারা নির্ধারিত তারিখে দূতাবাসে এসে শোক বইতে স্বাক্ষর করতে পারবেন।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে সাম্প্রতিক সামরিক হামলায় ইরানি নেতার নিহত হওয়ার পর শোক পালনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশনগুলোতেও একই ধরনের শোক বই খোলা হয়েছে।

এর আগে ভারতের ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি জানান, তারা একজন মহান ব্যক্তিত্ব ও নেতাকে হারিয়েছেন। খামেনি সবসময় তাদের ইতিহাসের সঠিক অবস্থানে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।

তিনি আরও জানান, তার বিশ্বাস খামেনি ইতিহাসের সঠিক দিকেই ছিলেন এবং তিনি তার প্রাপ্য পুরস্কার পেয়েছেন। তাদের উদ্দেশ্য সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তারা আলোচনার টেবিলে বসেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই হামলা চালানো হয় এবং তারা পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেন।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দুর্ভাগ্যজনকভাবে অঞ্চলটি নানা সমস্যার মুখোমুখি হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme