ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে, দাবি ট্রাম্পের

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে, দাবি ট্রাম্পের

পুরনো ছবি

গত দু’সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইতোমধ্যেই মার্কিন বাহিনী ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধংস করে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনের দিনগুলোতে ইরানে অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিড-কে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, “(ইরান যুদ্ধে) মার্কিন বাহিনী যে কী পরিমাণ অগ্রগতি দেখিয়েছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আমরা ইতোমধ্যে ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলেছি।”

“এবং শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদনের কারখানাগুলোও একের পর এক ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা তাদের এত বেশি আঘাত করছি যতটা কেউ করেনি।”

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে যুদ্ধ আর কতদিন চলতে পারে। এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ট্রাম্প। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে কাছে সেনা, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের অভাব নেই।

“আমরা ইরানের ক্ষমতাসীনদের এমনভাবে বিধ্বস্ত করেছি যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তাদের বছরের পর বছর লেগে যাবে। এমনও হতে পারে যে তাদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, কারণ সমানের দিনগুলোতে অভিযানের তীব্রতা এবং ব্যপ্তি— উভয়েই বাড়বে”, ফস্ক নিউজকে বলেছেন ট্রাম্প।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme