ইরানে ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক

ইরানে ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক

প্রতিকী ছবি

নিউজ ডেস্ক:


ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১২০ জন।

স্থানীয় গভর্নরের বরাত দিয়ে আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত দেড়টায় ইরানের কাশমার শহরে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তিনি জানান, ভূমিকম্পে বেশ কয়েকেটি জরাজীর্ণ ভবন ধসে পড়েছে। এতে আহত ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme