ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

পুরনো ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে। গত ১০ দিনের এই সংঘাতকে তিনি একটি ‘স্বল্পমেয়াদি অভিযান’ বলে উল্লেখ করেছেন। যদিও একই সঙ্গে তিনি ইরানকে আরও বড় হামলার হুমকিও দিয়েছেন।

সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় ৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওই দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ট্রাম্পের এই মন্তব্যের সময় ইরানে কঠোরপন্থীরা নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রদর্শন করছিলেন। রোববার আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ নিশ্চিত করা হয়। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা, বেসামরিক এলাকা এবং তেল শোধনাগার ও লবণাক্ত পানি শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme