ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:


১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযা‌পিত হ‌বে- এমন প্রস্তুতি নিয়ে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি কর‌বে রেলও‌য়ে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। টিকেট বিক্রি শুরু হবে ২ জুন থেকে। এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

মঙ্গলবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে ‘ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন’ এ এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, এবার ঢাকা থেকে বর্হিগামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন ২টায় বিক্রি করা হবে।

অগ্রিম আসন বিক্রির তারিখ ঘোষণা করে তিনি বলেন, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme