জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে তীব্র নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এনডিটিভি
ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে ভারত সফরে নরেন্দ্র মোদি আমন্ত্রণকে গ্রহণ করেছেন পুতিন। এছাড়া ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্কের গভীরতার ক্ষেত্রে বাইরের কোনো প্রভাব ক্ষতি করতে পারে বলেও দুই নেতা আলোচনা করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রজধীর জয়সওয়াল এক্স পোস্টে বলেন, পেহেলগামে হামলায় ঘটনায় রুশ প্রেসিডেন্ট গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া এ হামলায় যারা জড়িত তাদের তিনি বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। হামলায় নিরীহ যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতিও গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। পাশাপাশি সন্ত্রাসীদের দমনে ভারতের পাশের থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন পুতিন।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি উভয় পক্ষই উত্তেজনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। তিনি আরও বলেন, পাক-ভারত সীমান্তে যে উত্তজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা সেদিকে গভীর লক্ষ্য রাখছি।
পেসকভ বলেন, ভারত আমাদরে কৌশলগত অংশীদার। অন্যদিকে পাকিস্তানও। আমরা নয়াদিল্লি এবং ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের গুরুত্ব দিয়ে আসছি।
গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উভয়ের পক্ষের সঙ্গে ফোন কথা বলার পর মস্কো বলেছিল, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত।
Leave a Reply