এই নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন উপহার দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এই নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন উপহার দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। কে এলো, কে গেল সেটা মুখ্য বিষয় না। এ দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এই নির্বাচন কমিশনই একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।

নোয়াখালীর চাটখিল থানার ব্যারাক ও কনফারেন্স কক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। জনগণ সন্ত্রাস, জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি ও বাংলাদেশকে অচল করার জন্য প্রচেষ্টা চালিয়েছে, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বিএনপিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ যাদের সঙ্গে নেই তারা যতই আস্ফালন দেখাক, তাতে কিছুই হবে না। কারণ জনগণের শক্তিই আসল শক্তি। দেশে একটি সংবিধান রয়েছে। দেশের সংবিধান অনুযায়ী যা হবে তাই আমরা করব। দেশে একটা নির্বাচন কমিশন আছে, সে নির্বাচন কমিশন ভোটের শিডিউল ঘোষণা করবে। তখন সশস্ত্র বাহিনীগুলো নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। নির্বাচন কমিশন তাদের যেভাবে পরিচালনা করবে তারা সেভাবেই পরিচালিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাই আমরা আশা করি। সংবিধান অনুযায়ী সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, আপনারা কি ইয়াজ উদ্দিনের কথা ভুলে গেছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme